1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​১৮০ দিনের মধ্যে ৫ জেলায় ই-হেলথ কার্ড চালু হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত
১০৭

অনলাইন সংরক্ষণঃ

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

​স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব।

​প্রধানমন্ত্রী জানান ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড প্রদানের একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
​খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী।

​ এই ই-হেলথ কার্ডটি আধুনিক ‘ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম’ এবং ‘ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’-এর সাথে সরাসরি সংযুক্ত থাকবে।​সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি।

​সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচির প্রধান অগ্রাধিকার ও অগ্রগতিগুলো তুলে ধরেন
​​ পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

​কৃষক কার্ড ও ঋণ মওকুফ দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার রক্ষায় শস্য ফসল পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে সরকার।

​ধর্মীয় উপাসনালয়ে সম্মানী: দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জার কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

​ আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ২লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ওয়ান টিচার ওয়ান ট্যাব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

​ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’র ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি আরও সহজ করা হয়েছে।

​পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলছে, যার মোট দৈর্ঘ্য ৯৬৫.০৪ কিলোমিটার।
​বৃক্ষরোপণ: ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে।

​নবায়নযোগ্য জ্বালানি ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। এতে ফুটবল ক্রিকেটকাবাডি, অ্যাথলেটিক্সস ব্যাডমিন্টন, দাবা সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত রয়েছে  আজ সংসদের নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য মোট ৫টি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। এর মধ্যে তিনি তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর