আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহজনক ভাবে জহুরুল ইসলাম (৪৯) নামের আদমদীঘির নসরতপুর ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের ছেলে মৃত আজিজার রহমানের ছেলে। গত বুধবার (১০জুন) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
এ মামলায় নিষিদ্ধ ঘোষিত আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে নাশকতা মামলায় তাকে তদন্তপ্রাপ্তে আসামী হিসাবে তাকে গ্রেপ্তার করে পরিদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।