1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ফিফা বিশ্বকাপ সরাসরি দেখাবে দেশের ৩ টিভি চ্যানেল

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৮০ বার পঠিত

 

অনলাইন সংস্করণ:

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি-স্পোর্টস-এ বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। দীর্ঘদিন সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা সময় টিভি ও টি-স্পোর্টসের সঙ্গে ভাগাভাগি করার উদ্যোগ চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এর ফলে দেশের দর্শকরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস এবং বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিশেষ করে বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও সহজে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কয়েক সপ্তাহ ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে অনিশ্চয়তা ছিল। কারণ বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্বত্ব কিনতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে দর্শকদের মধ্যে।এবারের বিশ্বকাপ নানা দিক থেকে ব্যতিক্রমী। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। পাশাপাশি প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর