1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত
৯০

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর দুবলহাটি থেকে ভীমপুরগামী সড়কের পাশে বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে মরদেহের অবস্থান ও অন্যান্য আলামত দেখে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর