1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত
৬৬

 

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ প্রহরে উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রিহেল চেরাগী ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।
এ ঘটনায় শ্লীলতাহানির শিকার বড় বোন বাদী হয়ে রিহেল চেরাগীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে ১২ টায় আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী বাথরুমের ভেন্টিলেটরে মোবাইল ফোন স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করে। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

 

পরে অভিযুক্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাল করার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর