স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাঁপাপুর ও কুন্দগ্রাম ইউনিয়নবাসিদের নিরাপত্তা বিধানে এলাকাবািসর দীর্ঘ দিনের দাবীর পর অবশেষে চাঁপাপুর ইউনিয়ন পরিষদে পুলিশ ক্যাম্প স্থাপনের স্থান পরিদর্শন ও ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হবে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ (পিএইচডি) ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: শাহজাহান আলী পিপিএম (বার) পুলিশ ক্যাম্প স্থাপনের জায়গা পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন। পরিদর্শনে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে পুলিশ ক্যাম্প স্থাপন অনুমোদন করেন। এসময় উপস্থিত ছিলেন,...
৫৪
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাঁপাপুর ও কুন্দগ্রাম ইউনিয়নবাসিদের নিরাপত্তা বিধানে এলাকাবািসর দীর্ঘ দিনের দাবীর পর অবশেষে চাঁপাপুর ইউনিয়ন পরিষদে পুলিশ ক্যাম্প স্থাপনের স্থান পরিদর্শন ও ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হবে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ (পিএইচডি) ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: শাহজাহান আলী পিপিএম (বার) পুলিশ ক্যাম্প স্থাপনের জায়গা পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন। পরিদর্শনে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে পুলিশ ক্যাম্প স্থাপন অনুমোদন করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুল মহিত তালুকদার এমপি জানান, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই কার্যক্রম শুরু করা হবে। পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহনের পর এলাকার জনমনে স্বস্তি ভাব লক্ষ্য করা যায়। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশ, গত ২৩ মে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির আদমদীঘি থানায় নব নির্মিত ভবন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা কালে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরত্ব প্রত্যন্ত অঞ্চল চাঁপাপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানান। সেই দাবীর প্রেক্ষিতে আইজিপির প্রতিশ্রুতিমতে অতিথিবৃন্দ স্থান পরিদর্শন করে চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। এখানে পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় ওই এলাকায় আইশৃংখলা পরিস্থিতি ও অবাধে মাদকদ্রব্যের বিচরণ নিয়ন্ত্রন হবে বলে স্থানীয়রা আশা করছেন।