1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় নবগঠিত বিএনপির সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত
৮০

পি এম রতন, বিশেষ প্রতিনিধিঃ

নবগঠিত বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরূ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ ঘোষিত ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বাদ এশা বগুড়া মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের শ্যামবাড়ীয়া বন্দর মসজিদে মহানগর বিএনপির ২১ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন। দোয়া মাহফিলে নবগঠিত মহানগর বিএনপির নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান দিপন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু ফকির ও নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম নাজলু, প্রচার সম্পাদক ফেরদৌস প্রামাণিক, শিক্ষা বিষয়ক সম্পাদক রওশন মাস্টার, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম মুন্না, সদস্য সচিব আতিকুর রহমান আজাদ, ওয়ার্ড তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল হাসান।

এছাড়াও বিএনপি নেতা শহিদুল ইসলাম,জাহাঙ্গীর মণ্ডল, নজরুল ইসলাম, আমিনুর ইসলাম, নাহিদ হাসান, জহুরুল ইসলাম, সুলতান আলম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, আমিনুর প্রামাণিক, আলম প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর