1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত
৮০

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও নির্বাহি অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজন বাঁশফোড় (৪৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন।

 

গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত সোমবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে উল্লেখিত দুই ব্যক্তিকে চা-বাগান এলঅকা থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জামানসহ আটক করেন।

 

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম রাজন বাঁশ ফোড়কে ১০ দিনের ও রাকিব হোসেনকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের তৎক্ষনিক বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর