1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ার এক উপজেলার নাম বদলে যাচ্ছে

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত
৫৬

স্টাফ রিপোর্টার বগুড়া:

শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। একই নামে আরও একটি উপজেলা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিবগঞ্জের নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা। গতকাল শুক্রবার (১২ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা আছে। যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার  শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন।শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়।

এর আয়তন  ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখের মতো। শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর