1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত
১১৬

 

স্টাফ রিপোর্টার, বগুড়া :

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিক এ মেলার উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজীর আহমেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ আনোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

মেলায় উপজেলার এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশীয় ফল লিচু, কাঁঠাল, আম, জাম, কলা, খেজুর, ডাব, পেঁপে, লটকনসহ বিভিন ফল প্রদর্শন করেন।
উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানায়, জাতীয় এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

 

প্রতিদিন এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ, আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর