1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​বগুড়ার উন্নয়ন শুরু হতেই নানামুখী ষড়যন্ত্র চলছে: পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত
৭৬


​নিজস্ব প্রতিবেদক, বগুড়া

​বগুড়ার উন্নয়ন নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করতেই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহেআলম।তিনি অভিযোগ করেন,সোশ্যাল মিডিয়ায় মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য কিছু বিষয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জোরালো করা হচ্ছে।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা.জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​২০ বছরের বঞ্চনা কাটিয়ে আলোর মুখে বগুড়া ​বগুড়া জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন গত ২০ বছর এই বগুড়া জেলা উন্নয়নবঞ্চিত ছিল। এর আগে যারা উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন, তারা চেষ্টা করলেও সামগ্রিকভাবে বগুড়াকে সবসময় বঞ্চনার চোখেই দেখা হয়েছে।

এখন আমরা যখন উন্নয়ন কাজ শুরু করেছি, তখনই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।তিনি আরও যোগ করেন,আমাদের দোষত্রুটি থাকলে সমালোচনা অবশ্যই হবে। তবে সেই সমালোচনা যেন আইনসম্মত ও গ্রহণযোগ্য হয়। বগুড়ার উন্নয়নে আমরা যেসব কাজ হাতে নিয়েছি, তার একটিও স্থবির হবে না।

​বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত অনুমোদন ​বগুড়াবাসীর জন্য একটি বড় সুখবর দিয়ে প্রতিমন্ত্রী জানান,খুব দ্রুতই মন্ত্রিপরিষদের সভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইন’ নীতিগতভাবে অনুমোদন হতে যাচ্ছে। এছাড়া দফায় দফায় যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সময়ের ব্যবধানে তার সবগুলোই বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

​বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন:​চলতি জুন মাসের ২৩ তারিখে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।জনগণ,নেতা-কর্মী এবং প্রশাসনের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করে আওয়ামী লীগ যেন ওইদিন মাঠে নামার কোনো সুযোগ না পায়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।​

হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ নিয়ে প্রতিমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন ভবন সম্প্রসারণ: বর্তমান ৬ তলা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে ৮ তলায় রূপান্তরিত করা হবে।হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী পাশের জায়গা সরকারি হলে সরাসরি এবং ব্যক্তিমালিকানাধীন হলে অধিগ্রহণ করে হাসপাতালটি সম্প্রসারণ করা হবে।

এর মাধ্যমে বর্তমান ৫০ শয্যার এই হাসপাতালকে ১০১ বা ১৫০ শয্যায় উন্নীত করা হবে।সময়সীমা: হাসপাতাল পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​কামরুজ্জামান চৌধুরী সচিব,স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ​মোশারফ হোসেন সংসদ সদস্য, বগুড়া-৪ ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকএ কে এম মাহবুবুর রহমান উপদেষ্টা,বিএনপিচেয়ারপারসন​এম আর ইসলাম স্বাধীন প্রশাসক,বগুড়া সিটি করপোরেশন ​আহসানুল তৈয়ব জাকির প্রশাসক,বগুড়া জেলা পরিষদ

​অনুষ্ঠানে বক্তারা বগুড়ার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, আমরা ভুলে গেছি, এটি জুন মাস।২৩জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে ২৩ জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে, এটা খেয়াল রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন,বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ৬ তলা আছে, এটা ৮ তলায় রূপান্তরিত করা হবে। পাশের যে বিল্ডিংটি রয়েছে, এটি এই হাসপাতালের প্রতিষ্ঠাতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা ছিল, ওই ভবনে যে স্থাপনা আছে,সেটিও যাতে হাসপাতালের সঙ্গে সম্প্রসারণ করা হয়।

আমরা চেষ্টা করব,পাশের জায়গাটি যদি সরকারি হয়,তবে সরকারিভাবে হাসপাতালের সঙ্গে নেব।আর যদি ব্যক্তি মালিকানাধীন হয়, প্রয়োজনে অধিগ্রহণ করে হলেও এই শিশু হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত করে যাতে ৫০ শয্যার এই শিশু হাসপাতাল ১০১ বা ১৫০ শয্যায় রূপান্তরিত করা যায়, এ ব্যাপারে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছরই প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী,বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর