1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

জনসংখ্যাকে বোঝা ভাবার সুযোগ নেই, এটাই আমাদের শক্তি: শিক্ষামন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত
৬২

অনলাইন সংরক্ষণ :

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নয়
বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে সমস্যা নয়, বরং দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা হিসেবে দেখছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, এই জনসম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের শিক্ষা খাতকে পুরোনো কাঠামো থেকে বের করে আধুনিক ও সময়োপযোগীভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন। শিশুদের স্কুল জীবন আরও আকর্ষণীয় ও বাস্তবমুখী করতে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য মিডডে মিল কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, পারিবারিক ও নৈতিক মূল্যবোধ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাদের সেবামূলক কাজ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। সংগঠনটির চারটি নীতিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বলেন, শিক্ষা উন্নয়নে অতীতের অভিজ্ঞতা ও বর্তমান উদ্যোগ একসঙ্গে এগিয়ে নিতে হবে।

শেষে মন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক মূল্যবোধ, নৈতিকতা ও আনন্দময় শিক্ষার পরিবেশ দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও মানবিক হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর