1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬৯ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে কামরুল হাসান (২৪) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে আদমদীঘির কাশিমালা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।মৃত কামরুল হাসান ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। কামরুল হাসানের বাবা রেজাউল ইসলাম জানায়, শুক্রবার রাতে খাবার পর তার শয়ন ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টায় তার মা শয়ন ঘরের সেলিং ফ্যানের লোহার রডের সাথে কামরুল হাসান গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে হৈচৈ করে।

 

পরে স্থানীয়দের সহযোগীতায় নামানোর পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। তিনি পারিবারিক কলহের জেরধরে ছেলে কামরুল হাসান আত্মহত্যা করে বলে দাবী করেন। রাতেই পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়ে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভিক মৃত্যু সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর