1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘির মুরইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মুরইল বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপি, যুবদল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংগঠন, গ্রাম পুলিশসহ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতা-কর্মীরা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপজেলার মুরইল বাজার, নশরৎপুর ও রাইকালী রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রæত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাজেদুল ইসলাম, জয়েন সেক্রেটারী আলামিন, যুবদল নেতা আজিম উদ্দীন, আলম হোসেন, সাব্বির হোসেন, সোহান আহম্মেদ, গ্রাম পুলিশ রায়হান আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য তৌফিক হাসান, আবিদ হাসান, রিয়াদ হাসান, ওয়ালিদ হোসেন, সিয়াম আহম্মেদ, রিফাত হোসেনসহ- স্থানীয় নেতৃবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর