1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘিতে এবার ৬৯ টি মন্ডবে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। বর্তমানে মন্ডব গুলোতে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। পুজোকে ঘিরে মন্ডব কমিটির নের্তৃবৃন্দরা পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি উপজেলার ৬৯ টি পুজামন্ডব কর্তৃপক্ষদের নিয়ে নির্বিঘ্নে পুজা সম্পন্ন করতে উপজেলা পুজা উদযাপন পরিষদ প্রস্ততিমুলক সভা করেছেন। ওই সভায় সরকারি নির্দ্দেশনার পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন, উচ্চ শব্দে মাইক না বাজানো, নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীর শব্দে বাজানোসহ বেশ কিছু গুরুত্বপুর্ন পরামর্শ দেয়া হয়।

 

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, আগামী ১৬ অক্টোবর মহা ষষ্টীর মধ্য দিয়ে দুর্গাপুজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শেষ হবে। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে এবার মোট ৬৯ টি মন্ডবে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

 

এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১ টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তহার পৌর সভায় ১০ টি, সান্তাহার ইউনিয়নে ৪ টি, নশরতপুর ইউনিয়নে ৭ টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪ টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬ টি মন্ডবে দুর্গাপুজা অনুষ্টিত হবে। পুজাকে ঘিরে ইতি মধ্যে মন্ডবে মন্ডবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়াসহ থানা পুলিশ অফিসারবৃন্দ মন্ডব গুলো পরিদর্শনসহ খোঁজ খবর রাখছেন। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সকলের সহযোগীতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিঘ্নে পুজা উদযাপন সম্পন্ন করতে সকল প্রস্ততি নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর