1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৮

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকারের চাকুরীতে অবসর জনিত কারনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার (৮আগষ্ট) দুপুরে আদমদীঘি থানা থেকে পুলিশের সরকারী পিকআপ গাড়ী সজ্জিত করে তাকে ওই গাড়ীতে বসিয়ে থানা হতে তার নিজ বাড়ি দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামে পৌঁছে দেয়া হয়।

 

এর আগে তাকে থানা চত্বরে বিদায় সংবর্ধনা আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন। আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুর রহমান, এএসআই হাবিবুর রহমান হাবিব, কনেষ্টবল আনোয়ার হোসেন ও বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কনেষ্টবল রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

জানাযায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামের মৃত মোর্শারফ হোসেন খন্দকারের ছেলে কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকার ১৯৮৮ সালে পুলিশের কনেষ্টবল হিসাবে চাকুরীতে যোগদান করেন। এরপর টাঙ্গাইল মহেরা ও রাজশাহির সারদা পুলিশ টেনিং শেষ করে ঢাকা ডিএমপিতে যোগদান করেন।

 

তিনি দীর্ঘ ৩৯ বছর থানাসহ বিভিন্ন পুলিশ ক্যাম্পে সুনামের সাথে চাকুরী করার পর ১ বছর পূর্বে তিনি আদমদীঘি থানায় যোগদান করেন। এখানেও সুনামের সাথে কর্তব্য পালন শেষে ২০২৬ সালের ১ আগষ্ট তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। গত শনিবার তাকে আদমদীঘি থানায় অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়ার পর গাড়ীতে করে রাজকীয় বিদায় দেয়া হয়েছে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর