1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দূর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এলাকার চলাচলের গ্রামীণ রাস্তা সংস্কার করেছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়া গ্রামে ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান।

 

জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়ায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তাতে চলাচল করাই ছিল গ্রামবাসীর জন্য বড় দূর্ভোগ। এতে সাধারণ মানুষের কৃষিপণ্য, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বেড়ে যেত ভোগান্তি। অনেক সময় যানবাহন প্রর্যন্ত ঢুকতে পারত না গ্রামে। জনপ্রতিনিধি না হয়েও মানুষের এই দূর্ভোগ দুর করতে এগিয়ে আসেন কামরুজ্জামান। তিনি মানুষের দূর্ভোগের কথা চিন্তা করেই ব্যক্তিগত উদ্যোগে ওই গ্রামের ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজ করছেন।

 

বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান বলেন, চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে চলাচল করতে নানা সমস্যায় পরছিলেন সাধারণ মানুষ। সেই রাস্তা গুলি আমার নিজ উদ্যোগে তা সংস্কার করছি, ভবিষ্যতে যে কোন সামাজিক কাজে আমি সব সময় পাশে থাকবো। তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। তার এই মহৎ উদ্যোগে বদলেছে গ্রামের মানুষের চলার পথ, কুড়িয়েছেন ভালোবাসা।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর