1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপ-পরিচালক

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদা পারভীন। গত বুধবার (১৪ অক্টোবর) (বেলা ১১টায় তিনি সান্তাহার পৌরসভা পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এ সময় বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদরাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

 

বেলা ১ টায় তিনি আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার ও সদর ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর