আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার পৌরসভা
হাফিজার রহমান
প্রকাশের সময় :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৪৮
বার পঠিত
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার পৌরসভা
হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল খেলা গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয মঠে অনুষ্ঠিত খেলায় চাঁপাপুর ইউনিয়ন একাদশ বনাম সান্তাহার পৌরসভা একাদশ দল অংশ গ্রহন করে। চরম উত্তেজনাপুর্ন ভাবে খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে ট্রাইব্রেকারে চাঁপাপুর ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে হারিয়ে সান্তাহার পৌরসভা একাদশ দল ফাইনালে উত্তীর্ণ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিন, ইউপি...
হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল খেলা গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয মঠে অনুষ্ঠিত খেলায় চাঁপাপুর ইউনিয়ন একাদশ বনাম সান্তাহার পৌরসভা একাদশ দল অংশ গ্রহন করে। চরম উত্তেজনাপুর্ন ভাবে খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে ট্রাইব্রেকারে চাঁপাপুর ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে হারিয়ে সান্তাহার পৌরসভা একাদশ দল ফাইনালে উত্তীর্ণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী প্রমুখ।