1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় অগ্নিসংযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৮৩ বার পঠিত

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সালিশ বৈঠক চলাকালে মোবাইল ফোনে ভিডিও করায় আনছার আলীর নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও আট বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের মারপিটে মুর্শিদা বেগম ও আফরোজা বেগম আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্রকরে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এখনও চলছে চাপা উত্তেজনা।

 

স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে জনৈক প্রবাসীর স্ত্রীকে ওই গ্রামের ইসমাইল প্রামানিক নামের এক ব্যক্তি কালো জাদু করে তাকে প্রেমের ফাঁদে ফেলার ফাঁদে ফেলার চেষ্টা করে। বিষয়টি প্রায় এক সপ্তাহ আগে জানাজানি হলে ইসমাইল প্রামানিক আত্মগোপনে থাকে। এরপর লোকজন গ্রামে সালিশ-বৈঠকে মাধ্যমে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হয়। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিষ্ণপুর গ্রামে গ্রামবাসী সালিশ-বৈঠক করছিলেন। এসময় মাহি হোসেন নামের এক যুবক ওই বৈঠকের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারন করে। এসময় সালিশ বৈঠকে থাকা কয়েকজন তাকে ধাওয়া করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

এসময় প্রতিপক্ষের লোকজন মাহির নানা আনছার আলীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর করে এবং হামলাকারিরা খলিয়ানে স্তুপ করে রাখা কয়েক বিঘা জমির খরের পালায় অগ্নিসংযোগ করে। ভাংচুর করতে বাঁধা দিতে গেলে আনছার আলীর মেয়ে আফরোজা বেগমকে মারপিট করে গুরুত্বর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। পরদিন শুক্রবার সকালে বিষ্ণপুর গ্রামের জনৈক মেকেল-সহ কয়েকজন মুর্শিদা বেগমকেও বাড়িতেই মারপিট করে আহত করে। এঘটনা নিয়ে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্ত কারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক এন্তেজারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেয় হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর