হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর ইউসুফ মিয়ার ছেলে রমজান আলী (৫২) ও হাউজিং কলোনীর হেলাল উদ্দিনের ছেলে নিরব রহমান (২৬)। গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত ২ জনকে দন্ডিত করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত ২ মাদক কারবারিকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম আটক ২ জনের মধ্যে রমজান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নিরব হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা আদেশ দেন। জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।