হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় সরকারি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে আব্দুস ছাত্তার সরকার নামের এক ডিলারের ডিলারশীপ বাতিল হওয়া ডিলার পরিবর্তন করে লটারীর মাধ্যমে সামছুদ্দিন প্রামানিক নামের একজনকে নতুন ডিলার নিয়োগ করা হয়েছে। গত মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে তার অফিস কক্ষে প্রত্যক্ষ লটরীর মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার বেনজীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান. বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসানসহ বিভাগীয় কর্মকর্তা, ডিলারশীপ আবেদনকারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রকাশ ; আদমদীঘি উপজেলার খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় আব্দুস ছাত্তার সরকার নামের ডিলার সরকারি চাল বিতরণে নানা অনিয়ম করার অভিযোগে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর তদন্ত সাপেক্ষে প্রশাসন তার ডিলারশীপ বাতিল করেন। সেই ডিলারের পরিবর্তে নতুন ডিলার আহবান করা হলে ১১ জন ডিলার প্রার্থী আবেদন করেন। এরমধ্যে একজনের কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়। অবশিষ্ট বৈধ ১০জন আবেদনকারিদের মধ্যে গত মঙ্গলবার লটারীর মাধ্যমে ৭নং আবেদকারি সামছুদ্দিন প্রামানিক ডিলারশীপ প্রাপ্ত হন।