1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচািয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তাফা ও কামরুল হাসান মধু।

 

সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, এমদাদুল হক সাঈম, আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা কোরবান আলী, শাহ রিয়ন সরকার, রতন হোসেন, আব্দুর রহিম বাবু সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মী। পরে দেশের মঙ্গল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর