1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে যুবদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৬

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল ও কৃষকদলের উদ্যোগে শিক্ষার্থিদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩আগষ্ট) দুপুরে আদমদীঘি উপজেলার কোমারপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে এসব গাছের চারা বিতরণ করা হয়।

কোমারপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারেশ আলী আকন্দের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও চারা বিতরণ করেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।

 

সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু শরিফ রানা, সদস্য সচিব রায়হান আলী, যুগ্ম আহবায়ক রুবেল সরকার, সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুবদল নেতা মুরাদ হোসেন, নাঈম ইসলাম, মিলন হোসেন, আব্দুস সোবহান, বিএনপি নেতা বাচ্চু আকন্দ, কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।পরে বিভিন্ন শিক্ষার্থিদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর