1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত
৯৪

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া  বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত পরিমান জাল টাকা জব্দ করা হয়েছে।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানার রণ পাহারারত অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট জাল টাকা লেনদেনের কারবার চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মামুনুর রশিদ নামের জাল টাকা কারবারিকে আটক করে তার প্যান্টের পকেটে রাখা ১হাজার টাকা মূল্যের ৫টি জাল নোট অথাৎ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাল টাকার নোট কারবারি মামমুনুর রশিদকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সাথে কারা জড়িত তা সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর