1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৭

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শয়ন ঘরে ঢুকে ফাতেমা বেগম (৩৮) নামের এক গৃহবধুকে মারধরে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত ওই গৃহবধু কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় আহত গৃহবধু ফাতেমা বেগমের স্বামী হামিদুল ইসলাম বাদি হয়ে এই গ্রামের রবিউল ফকির শাহিনুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাযায়, আদমদীঘির কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের সাথে পূর্বের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

 

ঘটনার দিন গত সোমবার রাত সাড়ে ৮টায় বাদি হামিদুল ইসলামের স্ত্রী রাতে খাবার পর ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে গেলে প্রতিপক্ষরা ওই ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে প্রবেশ করে ফাতেমা বেগমের পড়নে কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, মারধরে আহত ও লুটপাট করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর