1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাগর হোসেন (২৩), রাকিবুল ইসলাম (২২), তারেক হোসেন (২০) ও বায়জীদ বোস্তামী (২০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন আদমদীঘি উপজেলার পাল্লা বুড়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সাগর হোসেন (২৩), উৎরাইল উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২২), তালশন কালিবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (২০) এবং একই গ্রামের আলম প্রামানিকের ছেলে বায়জীদ বোস্তামী (২০)।

 

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (২০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর