1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে বাগানে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে জায়গা দখল করে শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য রাস্তা তৈরী করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় গত বুধবার (১৮ আগষ্ট) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) বরাবর জনৈক মকছেদ আলীসহ ৫১ জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের ঘরের দেয়াল ভেঙে দেয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা সরজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন যাবত নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষ বিশিষ্ট সংসদের কার্যক্রম চালানো হতো। গত ৮ আগস্ট রাতের আঁধারে জনৈক শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সেই কার্যালয়ের ঘরের এক সাইটের দেয়াল জোড়পূর্বক ভেঙ্গে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দৈর্ঘ্য জায়গা দখল করে পাশে তার নিজের বাগান বাড়ীতে চলাচেেলর জন্য রাস্তা তৈরী করে।

 

যা মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি করে। দখলকারি ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পান না। অভিযোগে আরো বলা হয়, জায়গা দখলকারি শান্ত মন্ডলকে মৌখিক ভাবে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে নানা ভাষায় গালিগালাজ করেন। ফলে তারা বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

অভিযোগকারিদের পক্ষে মকছেদ আলী বলেন, ‘কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। বিএনপি নেতা লোকমান হোসেন বাবু বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বয় করেই কাজটি করেছে বলে আমি জানি।নসরতপুরের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে সমন্বয় করেই ঘরটির দেয়াল ভেঙে শান্ত তার বাগানে যাওয়ার রাস্তা তৈরি করেছেন।

 

তবে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে টাকা লেনদেন হয়নি। শান্ত মন্ডল বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ঘরের পূর্ব পাশের দেওয়াল হেলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ওই সংসদের সদস্যদের সাথে কথা বলে সেটি অপসারণ করে নতুন করে ওয়াল নির্মাণ করে দিয়েছি। তাদের সঙ্গে আমি সমন্বয় করেই কাজটি করেছি। আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ‘অভিযোগটি পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর