1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ১০ম শ্রেনীর অপহৃত ছাত্রী ২০দিন পর উদ্ধার গ্রেফতার-১

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮৩ বার পঠিত
২৯৪

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের অপহৃত ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৬) কে ২০দিন পর গত রবিবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এসময় মুল অপহরণকারি নাদিম মন্ডল (২৩) কে গ্রেফতার করা হয়। গত রবিবার (২৩ আগষ্ট) রাতে আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রাম থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম মন্ডল উপজেলার ইন্দইল গ্রামের খোরশেদ আলী মন্ডলের ছেলে। গত সোমবার (২৪ আগষ্ট) পুলিশ অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহন ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরন করেছে।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি আইপিজে উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী উপজেলার সাগরপুর গ্রামের ওই স্কুল ছাত্রী তার নানা বাড়ি ছোটআখিড়া থেকে আদমদীঘি আইপিজে উচ্চব্যিালয়ে আসা যাওয়ার পথে উক্ত নাদিম মন্ডল ছাত্রীকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিত। গত ৪ আগষ্ট বিকেল ৫টায় নাদিম মন্ডল মোবাইল ফোনে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ইন্দইল জনৈক গনির রাইস মিলের নিকট থেকে অপহরণ করে নিয়ে যায়।

 

বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে নাদিম মন্ডলকে আসামী করে আদমদীঘি থানায় মামলা দায়ের অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারি নাদিম মন্ডলকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর