1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে চুরি করতে ধরা ১শ রাকাত নামাজ আদায়ের পর ছাড়া পেল চোর

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৫৮

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ফার্মেসী দোকান থেকে ওষুধ চুরির সময় আলামিন হোসেন (৩০) নামের এক যুবককে আটক করার পর ১শ রাকাত নপল নামাজ আদায় করে ছেড়ে দিলেন ফার্মেসী মালিক জহুরুল ইসলাম। গত বুধবার (২৬ আগস্ট) দুপুরে আদমদীঘির পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড এলাকায় তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলামিন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বিষয়টি এলাকায় বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

 

তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপের সত্বাধীকারি জহুরুল ইসলাম জানান, গত বুধবার বেলা ১২ টায় তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন রামের ওই যুবক তার ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিল। এসময় সে চেয়ার ভেঙে নীচে পড়ে যান। বিষয়টি পাশের দোকানদার মাসুদ দেখতে পেয়ে ওই যুবককে হাতে নাতে আটক করে। এরপর আশেপাশের ব্যবসায়ী ও জনতা সেখানে পৌঁছে আটক আলামিনকে জিজ্ঞাসাবাদ করলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করে।

 

এরপর স্থানীয়রা তাকে শস্তিস্বরুপ অজু করিয়ে ঘটনাস্থলে ১শ রাকাত নফল নামাজ আদায়ের সিদ্ধান্ত দেন। সে নামাজ আদায় করে ভাল পথে চলার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়। ব্যবসায়ী জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শস্তিস্বরুপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর