1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
১৫৬

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে রাতের বেলা প্রতিপক্ষের বিরুদ্ধে ৬০ হাজার টাকা মূল্যের রোপনকৃত ধান গাছ ও চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে ওই জমির মালিক দাবীদার ক্ষতিগ্রস্থ দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ একই গ্রামের ৮জনকে প্রতিপক্ষ করে গত বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ একই গ্রামের এনামুল করিম সহ তার লোকজনের মধ্যে জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা রয়েছে। ওই জমিতে নওমুসলিম হাছান সরদার চলতি মৌসুমে রোপা আমন ধান রোপন করে ও কিছু ধানের চারা জমিতে রেখে দেয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষরা বিবাদমান জমির মধ্যে ৪০শতক জমিতে অনাধিকার প্রবেশ করে রোপন করা ধান গাছ ও কিছু পরিমান ধানের চারা জমিতেই বিনষ্ট করে।

 

যার ক্ষতির পরিমান ৬০ হাজার টাকা বলে দাবী করা হয়। প্রতিপক্ষ শাকিল সরদার বিবাদমান জমিতে আদালতের নিষেধাঞ্জা ছিল বলে নিশ্চিত করে জানায়, বিবাদমান জমিতে কে ধান রোপন করেছে বা ধানের গাছ ও চারা বিনষ্ট করেছে তা আমার জানা নেই। অভিযোগকারি নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ জানায়, নিজেই কিছু জমিতে ধান রোপন করি ও চারা রেখে দেই।

 

 

কিন্ত রাতের আধারে লাগানো রোপনকৃত ধানগাছ ও চারা বিনষ্ট করে প্রতিপক্ষরা। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানা উপ পরিদর্শক আব্দুল রহমান জানায়, বিবাদমান ওই জমিতে আদালতের নিষেধাঞ্জা রয়েছে। তারপর কেউ ধান গাছ ও চারা বিনষ্ট করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর