1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত
৭১

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও শিক্ষার মানউন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে আসছেন। তিনি এ আসনের নতুন ১৮টি এবং পুরতন ১৫ টি সহ মোট ৩৩ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে একাডেমিক ভবন নির্মান, সংস্কার, মেরামত, আসবাবপত্র ক্রয় সংক্রান্ত বিশেষ বরাদ্দের বিপুল পরিমান অর্থ ছাড় করেন এলাকার জন্য।

 

এবার তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই আলহাজ¦ আশরাফুন নেছা আলিম মাদরাসায় একােিডমিক ভবন নির্মানের জন্য নতুন করে দেড় কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা নির্বাহি প্রকৌশলী মো: মেহেদী ইকাবাল (ডেক্স-১) এর স্বাক্ষরিত এক পত্রে এই বিপুল পরিমান অর্থ বরাদ্দের অনুমোদন মিলে।

 

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, ২০২৫-২০২৬ অর্ত বছরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকুলে পরিচালনা বাজেটের বেসরকারি, কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের আবাসিক ভবন নির্মান/সম্প্রসারণ কাজের অনুমেদিত তালিকা মোতাবেক অগ্রাধিকার ভিক্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই আলহাজ¦ আশরাফুন নেছা আলিম মাদরাসার একাডেমিক ভবন নিমার্নের জন্য দরপত্র আহবানের মাধ্যমে প্রধান কার্যালয়ে অবগত করার জন্য বলা হয়েছে। আদমদীঘি হাজী তাছের আহমেদ মহিলা কলেজের প্রভাষক আবু মোতালেব জানান, বর্তমান এ আসনের সংসদ সদস্য একজন শিক্ষা বান্ধব তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার অগ্রনী ভুমিকা প্রসংশনীয়।

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও শিক্ষার মানউন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে আসছেন। সে অনুযায়ী পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপশি উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর