1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
১৮৮

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি সদরে সড়কও জনপদের জায়গা দখল করে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে সেখানে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্স্রা ও চার্জার তৈরীর কারখানা। জনসমাগম এলাকায় এসব কারখানায় দিন রাত সমান তালে চালানো হচ্ছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটা।

 

ফলে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে যানবাহন ও জনসাধারন স্বাস্থ্য ঝুঁকিতে চলাচল ও অবস্থান করার পাশাপাশি পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক সভায় কারখানা গুলো নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষন করা হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন না করায় এসব কারখানার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগকে সড়জমিনে তদন্ত করে জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে নিরাপদ স্থানে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

 

স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখাগেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জন সমাগম এলাকায় এক শ্রেনীর ব্যক্তি অবৈধ ভাবে দখল ও স্থাপনা তৈরী করে সেখানে বিদ্যুত চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে বিকট শব্দে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার ইজিবাইক (টমটম) তৈরীর কারখানা নির্মান করে সেখানে বিভিন্ন যানবাহন তৈরী করে আসছে।

 

এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশ পাশে যানবাহন ও জনসাধারণের চলাচল ও জনস্বাস্থ্য হুমকির ঝুঁকির পাশাপাশি ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কটি অল্প সময়ে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সরকারি জনপদ বিভাগের সড়কে স্থাপনা নির্মানের কোন বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর