1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৪

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্ত:নগর কুড়িগ্রম এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেন যাত্রী ধর্ষনের শিকার হয়েছেন। গত সোমবার (৩১ আগষ্ট) সান্তাহার রেলওয়ে থানাধিন নাটোর এলাকায় রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনের খাবার গাড়ির একটি কামড়ায় এই ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষনের অভিযোগে ওই ট্রেনের খাবারের গাড়ির কর্মচারী (ক্যান্টিন বয়) আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

 

আবুবক্কর সিদ্দিক নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ধর্ষিতা ওই নারী বাদি হয়ে আবুবক্কর সিদ্দিককে আসামী করে সোমবার দিবাগত রাত তিনটার সান্তাহার রেলওয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন । মঙ্গলবার সকালে পুলিশ ধর্ষিতা নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং আসামী আবুবক্কর সিদ্দিককে বগুড়া আদালতে প্রেরন করেছে ।

 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার চককোব্বাদ দাসপাড়ার বাসিন্দা ওই নারী (৪২) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেনে ওঠেন । তিনি ট্রেনে সিট না পেয়ে দাড়িয়ে ছিলেন। এক পর্যায়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ওই নারীকে ট্রেনের খাবারের গাড়িতে নিয়ে যান এবং সেখানে বসার ব্যবস্থ্য করে দেন। পরে খাবার গাড়ির ক্যান্টিন বয় আবুবক্কর সিদ্দিক কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সাথে সংযুক্ত কামড়ায় নিয়ে যায় এবং তাকে জোড়পূর্বক ধর্ষন করে।

 

ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই নারী ৯৯৯ এ ফোন করে। পরে ট্রেনটি পার্বতীপুর স্টেশন পৌছলে রেল পুলিশ আবুব্কর সিদ্দিককে গ্রেফতার ও ওই নারীকে উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার হেফাজতে দেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষিতা নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং আসামী আবুবক্কর সিদ্দিককে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর