1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর একটি পুকুরে আনুমানিক ৬০ বয়স্ক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ আগষ্ট) বেলা ২টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের জনৈক আনিকুল সরকারের বাড়ির পাশে সষ্টীতলা নামক পুকুরে এ লাশ পাওয়া যায়।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায, গতকাল বুধবার (৫ আগষ্ট) আদমদীঘির কাঞ্চনপুর সষ্টীতলা নামক ওই পুকুরের পানিতে দুপুর ২টার দিকে গ্রামবাসি অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায়। এরপর আদমদীঘি থানা পুলিশে খবর দিলে বিকেল ৪টায় পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ ঘটনাস্থলে পে৭ৗছে লাশ উদ্ধার করে থানায় আনেন।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশের পরিচয় সনাক্ত চেষ্টা করা হচ্ছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত পেলে তার মৃত্যুর রহস্য জানাা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর