1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত
৪৭

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে র‌্যাব ১২-এর একটি টিম অভিযান চালিয়ে ১শ বোতল নেশাজাতীয় ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাগজান) গ্রামের নুর ইসলাম বাবুর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। গত সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের আটক করে। এ ঘটনায় র‌্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার মেহেদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলা সুত্রে জানাযায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া র‌্যাব-১২ এর একটি অভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে উল্লেখিত দুই নারীকে আটক করার পর তাদের বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকানো দুজনের নিকট থেকে ৫০ বোতল করে মোট ১শ বোতল ফেয়ারডিল নামক মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর