1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

পাচার উদ্দেশ্যে মজুত ১৬৭৫ বস্তা সার জব্দ আদমদীঘিতে গুদাম সিলগালা ব্যবসায়ীর জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত
৮১

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিটোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুটি সার গুদাম সিলগালা করেছেন।

 

গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম, উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক এসএম জুযের রানাসহ নেতৃবর্গ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, চলতি রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামের দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুত না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে।

 

গত বৃহস্পতিবার সন্দ্যায় স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম উল্লেখিত গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিষয়টি নিশ্চিত হন। এরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারি সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজা টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন।

 

এছাড়া দুটি সার গুদামে পাচার জন্য মজুত রাখা ১৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানায়, কুষকদের সার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি কিংবা পাচার কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোন ছাড় দেয়া হবেনা।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর