1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসবে মঙ্গল শোভাযাত্রা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত
৬৫

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেনদ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে পৌরসভার রথবাড়ী রাধামাধব মন্দির, রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দিরের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ,,নিতিশ পাল, সুশিল ঘোষ, পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামানিক,সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষন সরকার, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডুসহ সনাতন ধর্মালম্বী শতশত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহন করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণপুজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর