1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৬৫

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় গলায় দড়ির ফাঁস দিয়ে বাাঁধন হোসেন (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালে সে এ ঘটনা ঘটায়। মৃত বাঁধন সান্তাহার ইয়ার্ড কলোনী ৫নং ওয়ার্ডের মৃত মাসুদ পারভেজ আলীর ছেলে। রবিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে করেছে।

আরও পড়ুন 

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

 

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, গত শনিবার ভোর রাতে সান্তাহার ইয়ার্ড কলোনীর বাঁধন হোসেন নামের যুবক সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে ট্রান্সসিফপয়ন্টে একটি গাছের ডালের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় জনতা দেখতে পায়। রবিবার সকালে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নেয়।

 

সান্তাহার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন জানান, বাঁধন হোসেন একটি মামলায় দীর্ঘদিন কারাবাসের পর সম্প্রতি আদালত কর্তৃক জামিনে বের হয়। বাঁধ বিভিন্ন হোটেলে শ্রমিকে কাজ করতো। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানায় লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর