1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে জব্দ করা সার কৃষকদের নিকট ন্যায্য মূল্যে বিক্রি

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত
৬৬

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে অবৈধ ভাবে মজুত রাখা জব্দ করা বিপুল সার অবশেষে সরকারি নির্ধারিত দামে কৃষকদের নিকট বিক্রি করা হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১০টায় আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের উপস্থিতে এসব সার কৃষকদের নিকট সরকারি নির্দারিত দামে বিক্রি শুরু করেন।

আরও পড়ুন 

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ভয়াবহ দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত

 

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায়, চলতি রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামের দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সরকারি গুদাম থেকে উত্তোলন করার পর তারা চাঁপাপুর ইউনিয়নে গুদামে মজুত না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে।

 

এদিকে বিপুল পরিমান সার গুদামে মজুত রয়েছে এমন সংবাদের ভিক্তিতে জনতা গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার স›ন্ধ্যায় উল্লেখিত দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম উল্লেখিত গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিষয়টি নিশ্চিত হন।

 

এরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারি সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজা টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন। এছাড়া দুটি সার গুদামে মজুত রাখা ১৬৭৫ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করেন। গত বুধবার ওই জব্দ করা সার কৃষকদের নিকট সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর