1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত
১৩

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ছয়টি মাছচাষ পুকুরে ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করলেন। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর পুকুর, মাদরাসা পুকুরসহ আদর্শ গ্রামের মোট ৬টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন।

আরও পড়ুন 

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস‌্য অ‌ফিসার, জনাব মো. খা‌লেকুজ্জামান সরকার, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, বিএনপি নেতা রানা হোসেন, আবুল কালাম আজাদসহ নেতৃবর্গ।

 

উল্লেখ্য : চলতি মৌসুমে রাজস্ব খাত থেকে ১ লাখ টাকা বরাদ্দে আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক সরকারি নির্ধারিত ৩৫০ টাকা কেজি দামে মোট ২৮৬ কেজি কাথলা, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আদমদীঘি উপজেলা চত্বর পুকুর, বড়আখিড়া আদর্শ গ্রাম পুকুর, তিলোচ আদশৃগ্রাম পুকুর, বিনাহারী আদর্শ গ্রাম পুকুর, সাওইল মাদরাসা জলাশয় ও উপজেলা প্রানীসম্পদ পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর