1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত
৯৪

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধুকে রাতে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী মাসুদ দেওয়ান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যায় রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে আদমদীঘি উপজেলার রামপুরা দেওয়ানপাড়ার মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে।

প্রকাশ, গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় গৃহবধু তার স্বামীর সাথে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরার জন্য স্বামীকে অটোভ্যান রাস্তায় বের করে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে রাস্তায় ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিক ভাবে ওই গৃহবধুকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

 

এসময় গৃহবধু চিৎকারে তার প্রতিবেশিরা দ্রæত ঘটনাস্থলে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলে। এসময় মাসুদ দেওয়ার কৌশলে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন বুধবার সকালে থানায় গৃহবধু নিজেই বাদি হয়ে মাসুদ দেওয়ানকে আসামী করে মামলাটি দায়ের করেন। বিষয়টি এলাকায় বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

 

এ মামলায় বুধবার সন্দ্যায় পুলিশ মাসুদ দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেফতার বিষয় নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর