1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি সাওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৪

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সাওইল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক একেএম ফজলুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাওইল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাওইল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী খাতুনের সভাপতিত্বে ও সহকারী (ইংরেজী) শিক্ষক আলিম হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাওইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাওইল উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, নূরুল আমিন, মারুফ দেওয়ান, সাইফুল ইসলাম এবং অবসরজনিত বিদায়ী শিক্ষক একেএম ফজলুর রহমান। বক্তারা অবসর নেওয়া সিনিয়র শিক্ষক একেএম ফজলুর রহমানের দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তার অবদানের প্রশংসা করেন। তারা তার অবসরজীবন সুখী ও সুন্দর হোক এ কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর