1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩২ বার পঠিত
২৪১

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৬), আছের সরদারের ছেলে ময়নুল হক (৩৫), মোজাহার হোসেন মোজার ছেলে জালাল উদ্দিন (২৫) ও হাছেন আলীর ছেলে বাচ্চু হোসেন (৩৫)।

 

এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ৪৩০ টাকা, একসেট প্লেকার্ড তাস, ৩টি অর্ধ পোড়ানো সাদা মোমবাতি। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘির উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া গ্রামের জনৈক ব্যক্তির দোকানের পিছনে বাঁশঝাড়ের নীচে বাঁশের তৈরী মাচংয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে।

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই চারজন জুয়াড়িকে গ্রেফতারসহ সরঞ্জাম জব্দ করে। আদমদীঘ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে গত মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর