1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪জন গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপের্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪জন গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বড়টিকা পোওতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, ও সান্তাহার হলুদঘর এলাকার আসতুল সরদারের ছেলে আলম হোসেন, বড়আখিড়া দীঘির পাড়ের সাখাওয়াতের ছেলে মানিক হোসেন, মুরইল বাজারের লয়েজ উদ্দিনের ছেলে নাইম মন্ডল ও আকরাম হোসেনের ছেলে রুবেল হোসেন, তেতুঁলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম ফকির, ইয়ার্ড কলোনীর নানটু মিয়ার ছেলে মিলন হোসেন, কোমল দোগাছির স্বপন প্রামানিকের স্ত্রী সেবেকা খাতুন, বড়আখিড়ার সাগরের স্ত্রী কুলসুম বেগম, ভেবড়ার জামাল হোসেনের ছেলে মাসুদ রানা, শিবপুর গ্রামের বাবলু প্রামানিক বুলুর ছেলে নান্নু প্রামানিক, বনতইর গ্রামের বজেন্দ্র নাথের ছেলে মন্টু চন্দ্র সরকার, কুন্দগ্রাম বনিয়াগাড়ি গ্রামের ছিদ্দিক শেখের স্ত্রী সাইমা বিবি, আদমদীঘির জামাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সান্তাহার ব্যাটারি চালিত অটোভ্যান চালকের নিকট চাঁদা দাবী ও মারধরসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪জনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলে, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর