1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত
৫০

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ আটক তিন মাদক কারবারিকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এ রায় প্রদাণ করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদরের রজাকপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলে রাব্বী (৩১) একই এলাকার লবির হোসেনের ছেলে শাইফুল ইসলাম (৩১) ও হাজীর আম বাগান এলাকার মৃত বাসিক আলীর ছেলে মুন্না হোসেন (২৩)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে উল্লেখিত তিন জনকে ১শ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ১৫দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর