1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

ভাল শিক্ষার্থি গড়তে হলে ছাত্র অভিভাবকও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে —এমপি মহিত তালুকদার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ভাল শিক্ষার্থি গড়তে হলে ছাত্র অভিভাবকও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষাকে অগ্রধিকার দিয়েছেন। তিনি বলেন মাদক, জুয়া ও ইভটিজিং কোন ভাবেই সহ্য করা হবেনা। এসব কাজ যারা করে তারা কোন দলের নয়, তারা সমাজের চোখে অপরাধী। তাদের আইনের আওতায় নিতে হবে। তিনি গত সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি জিপিএ-৫ কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও নসরতপুর খালেদা হাবিবুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন বাবু, আফজাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, আল মামুন, ভারপ্রাপ্ত শিক্ষীকা মোসলেমা বেগম, শিক্ষক জাফের আলী প্রমুখ। পরে প্রধান অতিথি নসরতপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৮জন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন বৃত্তিপ্রাপত শিক্ষার্থিদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর