1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত
৭২

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি কালে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে।

 

এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন।

 

এসময় নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা সুরুজ হোসেনের কোমরে বিশেষ কায়দায় বাঁধা সিনথেটিক ব্যাগের মধ্যে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতার সুরুজ হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর