1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জনকেই ১৫ দিনের কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- নওগাঁ সদরের আদম দুর্গাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রহিদুল ইসলাম (৪১) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুই মাদক কারবারিকে ১০০গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ-সহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত রহিদুল ইসলাম ও রবিউল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দুই জনকেই ১০০টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর