1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘি মাদরাসায় এক শিশু শিক্ষার্থিকে বলাৎকারের অভিযোগে মামলা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫২৪ বার পঠিত
৫৪০

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি সদরের এক আবাসিক মাদরাসা মক্তব শ্রেনির এক শিশু শিক্ষার্থি (১১) কে অপর শিক্ষার্থি বলাৎকার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার (১৮আগষ্ট) সকাল ১০ টায় আদমদীঘির শিয়ালসন রাস্তার মোড়ে অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘির উজ্জলতা গ্রামের বলাৎকারের শিকার শিশুর মা বাদি হয়ে একই মাদরাসার গোড়গ্রামের আমিনুর ইসলামের ছেলে পারভেজ (১৫) এর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

 

বৃহস্পতিবার বলাৎকারের শিকার শিশু ছাত্রকে আদালতে জবানবন্দী গ্রহনের জন্য প্রেরন করা হয়েছে। মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার শিয়ালসন রাস্তার মোড়ে অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া আবাসিক/অনাবাসিক মাদরাসায় উজ্জলতা গ্রামের বলাৎকারের শিকার ওই শিশু মক্তব শ্রেনিতে পড়াশুনা করে। একই মাদরাসায় অপর শিশু পারভেজ একই শ্রেনিতে পড়াশুনা করে।

 

ঘটনার দিন সকালে পাশাপাশি থাকা কালে পারভেজ অপর ওই শিশুকে জোড়পূর্বক বলাৎকার করে। এসময় বলাৎকারের শিকার শিশুটি চিৎকার দিলে শিক্ষকসহ সহপাটিরা এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তার পরিবারের লোজন জানতে পেরে থানায় এ মামলা দায়ের করেন।

 

মাদরাসার মাহতামিম মাও: আক্তারুজ্জামান আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলার ছলে ঘটনাটির সুত্রপাত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মামলা বিষয়টি নিশ্চিত করেন। আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর